ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ, উপস্থিত এমপি ফখরুল ইসলাম সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ দেশে পৌঁছাল, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ কবিরহাটে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্য ফখরুল ইসলামের মতবিনিময় অসুস্থ প্রধান শিক্ষককে দেখতে বাসভবনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ দেশে পৌঁছাল, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ দেশে পৌঁছাল, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ দেশে পৌঁছাল, কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের দণ্ড কার্যকর হলেও বাংলাদেশ কনস্যুলেটকে আগে জানানো হয়নি বলে জানিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

আজ ১৯ অক্টোবর তাঁদের মরদেহ কফিনে করে বাংলাদেশে আনা হয়েছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার, বিচার ও তাআজির বিধানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে অবহিত না করায় কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। ১৮ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছেও বিষয়টি জানতে চেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় ও মৃত্যুদণ্ডের কারণ নিয়ে নানা দাবি ছড়ালেও এসবের সত্যতা এখনো নিশ্চিত নয়। আদালতের নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এসব দাবি প্রচার করা সমীচীন নয়।

ঘটনাটি বিদেশে বাংলাদেশি নাগরিকদের আইনি অধিকার, কনস্যুলার সুরক্ষা ও কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। গ্রেপ্তার, বিচার, আইনজীবী ও দোভাষীর সুযোগ এবং আপিলের প্রক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের পাশাপাশি সরকারের স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহি প্রয়োজন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.