ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী

বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী

বসুরহাটে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭২০ শিক্ষার্থী

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ব্যারিস্টার খাজা তানভীর আহমদের পৃষ্ঠপোষকতায় বসুরহাট একাডেমির পরিচালনায় খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ১ হাজার ৭২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষায় প্রাথমিক শাখায় (তৃতীয়-পঞ্চম শ্রেণি) ১ হাজার এবং নিম্নমাধ্যমিক শাখায় (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) ৭২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নিম্নমাধ্যমিক শাখার পরীক্ষা বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং প্রাথমিক শাখার পরীক্ষা বসুরহাট একাডেমিতে অনুষ্ঠিত হয়।

নিম্নমাধ্যমিক শাখার কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করেন বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ধনেশ্বর মজুমদার। হল সুপারের দায়িত্বে ছিলেন বসুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান শেলী। প্রাথমিক শাখার কেন্দ্রসচিব ছিলেন সাজেদা আক্তার খানম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন ফেরদৌস হায়দার চৌধুরী। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি।

প্রয়াত খাজা আবুল খায়েরের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর শিক্ষা ও সমাজসেবামূলক অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তাঁর ছেলে ব্যারিস্টার খাজা তানভীর আহমদ খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মরহুম খাজা আবুল খায়ের ছিলেন বসুরহাট একাডেমির প্রতিষ্ঠাতা। শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে রয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এবং বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত ব্যক্তিরা এ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা বৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.