ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

'দীন দুনিয়ার মালিক খোদা' ইসলামী গান আধ্যাত্মিকতার আলোয় এক অনন্য সৃজন যাত্রা :

'দীন দুনিয়ার মালিক খোদা' ইসলামী গান আধ্যাত্মিকতার আলোয়  এক অনন্য সৃজন যাত্রা :

'দীন দুনিয়ার মালিক খোদা' ইসলামী গান আধ্যাত্মিকতার আলোয় এক অনন্য সৃজন যাত্রা :

নব জ্যোতি অনলাইন সাংস্কৃতি ডেস্ক:

বাংলা ইসলামিক সঙ্গীতের নব যাত্রায় যুক্ত হলো আরেকটি হৃদয়ছোঁয়া সৃষ্টি আমেরিকান প্রবাসী সংগীতপ্রেমী আনোয়ার হোসেন ফয়সাল এর নির্মিত ও পরিবেশিত নতুন গান 'দীন দুনিয়ার মালিক খোদা'।

যিনি সৃজনশীলতাকে নিজের স্বভাব জাত ধর্ম মনে করেন, যিনি বিশ্বাস করেন,সঙ্গীত শুধু বিনোদন নয়, বরং স্রষ্টার নৈকট্যে পৌঁছানোর এক পবিত্র পথ।

সুফিবাদের গভীর দার্শনিক ভাবনা তাকে অনন্তকাল টানে, আর সেখান থেকেই জন্ম নেয় তার এই আধ্যাত্মিক গান।

প্রবাস জীবনে হাজারো ব্যস্ততা, একাকীত্ব আর দূরত্বের মাঝে গানই ছিল তার সান্ত্বনা। নিজের লেখা, নিজের সুর, নিজের আবেগে তৈরি এই গান যেন তার হৃদয়ের দরজা খুলে দিয়েছে শ্রোতাদের সামনে।

আনোয়ার হোসেন ফয়সাল বলেন,এই গানটি আমার নিজের গল্প। যখন মানুষের কেউ থাকে না,তার আল্লাহ থাকেন। সেই বিশ্বাস থেকেই এই সৃষ্টি।

তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় আর্ত মনের ডাক,বেদনার, আশার, কান্নার, ও আল্লাহর রহমতের অনন্ত আকাঙ্ক্ষার ডাক।

গানের প্রতিটি লাইন যেন একেকটি মানব জীবনের অধ্যায়, একাকীত্বের নিঃসঙ্গ সময়, মানুষের অবহেলায় ক্লান্ত হৃদয়, দুঃখ ব্যথায় ভেঙে পড়া মনের আর্তি,

এবং অশেষ দয়ার অধিপতি আল্লাহর দিকে ফিরে যাওয়ার আহ্বান। সব মিলিয়ে 'দীন দুনিয়ার মালিক খোদা' শ্রোতাকে নিয়ে যায় এক নীরব আধ্যাত্মিক যাত্রায়।

গানটি যেন সহজ ভাবে বলে,মানুষের জীবন একটাই। যে জীবন শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ খুঁজে পায়, সেই পথই শান্তির পথ।

গানটির ভিডিও নির্মাণেও এসেছে নতুনত্ব। শুরুতে দেখা যায়,এক ব্যক্তি নির্জন ছাদের ওপরে দাঁড়িয়ে আছে, তার কাঁধে দুঃখের ভার।

এরপর ধীরে ধীরে সে ভেঙে পড়ে সিজদায়, কাঁদতে কাঁদতে ফিরে যায় স্রষ্টার কাছে।ভিডিওর শেষ অংশে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে পাওয়া শান্তির আলো

এ যেন আল্লাহর নূরের দ্যুতি। আকাশজুড়ে ফুটে ওঠা আরবি “الله” ক্যালিগ্রাফি দর্শকের মনে আধ্যাত্মিক কম্পন জাগিয়ে তোলে।

এই দৃশ্যগুলো শুধু ভিডিও নয়,একজন মানুষের অন্তরের রূপান্তরের প্রতীক, যেখানে দুনিয়ার বেদনা পেরিয়ে আল্লাহর সান্নিধ্যই হয়ে ওঠে চূড়ান্ত ঠিকানা।

গানটি প্রকাশের পরই ইসলামী সঙ্গীত প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মন্তব্য করেছেন,

অনেকদিন পর আল্লাহর কাছে কান্না করলাম।

এই গান আমাকে নতুন করে নামাজে ফিরিয়ে এনেছে।এমন আধ্যাত্মিক ভিডিও আরও চাই।

গানটির সরলতা, গভীরতা এবং আত্মার ভাষা যেন প্রতিটি দর্শকের ব্যক্তিগত জীবনের বেদনা ছুঁয়ে যায়। প্রবাসীর কণ্ঠে নিজের ভেতরের আর্তি যেন মানুষের অন্ধকার মনেও আলো জ্বালায়।

তিনি জানিয়েছেন,এ গানই শেষ নয়। সামনে আরও আধ্যাত্মিক, সুফিবাদ,প্রাণিত গান, কবিতা এবং ভিডিও উপহার দিতে চান।

তিনি চান মানুষের হৃদয়ে শান্তির আলো পৌঁছাক, গান হোক ইমানের পথে ফেরার ডাক।

প্রবাসে থেকেও বাংলা ইসলামিক গানের নতুন ধারায় অবদান রাখতে চান তিনি। এজন্য তিনি সবার সহযোগিতা, দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

'দীন দুনিয়ার মালিক খোদা'শুধু একটি গান নয়,এ এক মানুষ থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার আত্মার আহ্বান।

ফয়সাল এর কণ্ঠে, সুরে এবং নির্মাণে ফুটে উঠেছে এমন এক গভীর আধ্যাত্মিকতা, যা শ্রোতাদের অন্তর ছুঁয়ে যায় নিঃশব্দে।

এই গান প্রমাণ করে,যে হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, সেখানে সৃষ্টি থামে না,বরং আধ্যাত্মিকতার আলোয় নতুন নতুন পথ খুলে যায়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.