ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন ফেনীর সৌরভ:

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন ফেনীর সৌরভ:

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন ফেনীর সৌরভ:

দাগনভূঞা প্রতিনিধি:

মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কর্তৃক প্রদানকৃত বাংলাদেশ স্কাউটস এর স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড"(পিএস) পেলেন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স টেকনোলজির শিক্ষার্থী 'মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ'।

তিনি জানান শনিবার বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট পক্ষ থেকে অ্যাওয়ার্ড ও সনদ হস্তান্তর করেন প্রফেসর মো: শামছুল ইসলাম, চেয়ারম্যান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা

তিনি ফেনী জেলার দাগনভুঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন এর চন্ডিপুর গ্রামের বাসিন্দা 'মোহাম্মদ রফিক উল্যাহ ছেলে, মাতা 'নাজমুন নাহার।

আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে অধ্যয়নকালে

দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার মূল্যায়ন, পরিশ্রম, মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তি ব্যবহার দক্ষতাকে কাজে লাগিয়ে নির্বাচিত হয়ে এই কৃতিত্ব অর্জন করেন এ মেধাবী শিক্ষার্থী।

মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন। সর্বশেষ সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্বে পালন করেন। বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সিনিয়র রোভার মেট এর দায়িত্ব পালন করছেন।

অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সৌরভ বলেন, “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড" অর্জন করা প্রত্যেক স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সবচেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।সৌরভ থেকে পিএস সৌরভ হওয়ার যাত্রায় আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন আমার মা এবং পরিবারের সদস্যরা। এছাড়া, বিদ্যালয়ের ইউনিট লিডার জনাব বেলায়েত হোসেন স্যার এবং দাগনভূঞা উপজেলা স্কাউটসের সাথে সম্পৃক্ত সকল লিডারদের সহ ফেনী জেলা স্কাউটসের সাবেক ও বর্তমান সকল স্কাউট সদস্যদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রসঙ্গত, এ অ্যাওয়ার্ডটি  মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ উৎসর্গ করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ মা ও বাবা কে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.