ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি পায়ে আঘাত পেয়ে একটি আঙুল ভেঙে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাঁর পায়ে প্লাস্টার করে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী বাবুর নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। পরে তাঁরা প্রধান শিক্ষক আমির হোসেনের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহ আহমদ, চৌধুরীহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফরিদ আহমেদ রাশেদ, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক শহীদ উল্যাহ খোকন, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জহির উদ্দিন এবং মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্যা মিরাজসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

শিক্ষক নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ সহকর্মীর প্রতি তাঁদের আন্তরিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় বহন করে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.