ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সংবাদদাতা :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজিরহাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও চিঠি উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্ত পাঠাগারের আয়োজনে শুক্রবার সকালে শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী।

মুক্ত পাঠাগারের প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক ফারুক আল ফয়সালের সভাপতিত্বে এবং মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ ইবনে সাজিদ তাহমিদ ও সংগঠক তাহমিনা বিনতে আনোয়ার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জহিরুল হক সোহেল।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দূর্গাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী, লক্ষ্মী নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউদ্দিন, কাজিরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃলানা নূরুল আলম, শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক, আবদুল্লাহর হাট ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক সফি উল্যাহ, সাংবাদিক এ এস এম রিজোয়ান, মোজাম্মেল হোসেন কামাল, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, চৌমুহনী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোহাম্মদ হানিফ, দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন লিংকন, হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন, মুক্ত পাঠাগারের উপদেষ্টা আব্দুল মালেক প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.