ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ:

ইদ্রিস হাসান, কবিরহাট ( নোয়াখালী):

পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ বেলা ২টায় কবিরহাট বাজারে অবস্থিত মানিক টাওয়ার আল-ফালাহ মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত্মশুদ্ধি ও তাকওয়ার পবিত্র এ মাসে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন মানিক। তিনি আব্দুল হালিম মানিক ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি এর আগে নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, মাওলানা ফয়জুল্লাহসহ এলাকার বিভিন্ন মানবিক ও সমাজসেবী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস সহমর্মিতা, দানশীলতা ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হালিম মানিক ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হালিম মানিক।দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.