ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'দলের সরকার নয়, দরকার দশের সরকার' চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ: 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন,ইফতারে সাংবাদিকদের মিলনমেলা' 'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত' 'আলহাজ্ব আব্দুস সাওারের উদ্যোগে বিশাল ইফতার ও মেজবানী আয়োজন' ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: 'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক' 'রাষ্ট্রনায়ক মওদুদ আহমদের সম্মান ও স্মরণের প্রত্যাশা'

'পাঠশালা থেকে উৎসবের মাঠে খেলাধুলা ও সংস্কৃতিতে আলোকিত প্রজন্মের প্রত্যয়'

'পাঠশালা থেকে উৎসবের মাঠে খেলাধুলা ও সংস্কৃতিতে আলোকিত প্রজন্মের প্রত্যয়'

'পাঠশালা থেকে উৎসবের মাঠে খেলাধুলা ও সংস্কৃতিতে আলোকিত প্রজন্মের প্রত্যয়'

চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্প্রীতি ও নৈতিক শিক্ষার অনন্য মিলন:

নব জ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক :

খেলাধুলার প্রকৃত উদ্দেশ্য জয় নয়-অংশগ্রহণ।

আর জীবনের প্রকৃত সৌন্দর্য বিজয়ে নয়-সংগ্রামে।

এই দর্শনকে সামনে রেখেই চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সম্মিলনে এই আয়োজন পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সামাজিক উৎসবে। ২৬ জানুয়ারি সোমবার ২০২৬ ইং, সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয় পবিত্রতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তে।পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাইমুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রশমী মজুমদার।অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিএসসি।

ধর্মীয় গ্রন্থ পাঠের পর সবাই সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ড়প্রধান অতিথী তাঁর বক্তব্যে বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড, আর খেলাধুলা আমাদের দেহ ও মনকে সজীব রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে। খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে, যা ভবিষ্যৎ জীবনে সঠিক পথ দেখায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরপার্বতীর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মামুনুর রশীদ। এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা, এডুকেশন অ্যাডভাইজার কমিটির সদস্য লন্ডন প্রবাসী শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম, অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, ২ নং চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ওবায়দুল হক খাঁন, কবি আবুল হোসেন সিরাজী, কাউসার আলম বায়তুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। এতে উপস্থিত ছিলেন চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা, শিক্ষাবিদ মোহাম্মদ শাহ আলম, অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, ২ নং চরপার্বতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনসারী, মাওলানা মুনীরুল ইসলাম বকুল, সাবেক শিবির সভাপতি, নোয়াখালী জেলা। চরপার্বতী ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অধ্যাপক বেলায়েত হোসেন তার বক্তব্যে বলেন,

খেলাধুলা আমাদের মেধা ও শরীরকে সুস্থ রাখে। কিন্তু নৈতিক শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নত হতে পারে না। আমাদের প্রজন্মের জন্য একটি মানবিক ও যুগোপযোগী শিক্ষা কারিকুলাম গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক মনন ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। শিক্ষার সঙ্গে সুস্থ সংস্কৃতি ও মানবিক পরিবেশ যুক্ত না হলে প্রজন্ম পথ হারায়।

তিনি আরও বলেন, প্রান্তিক এলাকা হলেও চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই তাদের লক্ষ্য যেখানে

শিক্ষার্থীরা সকল সুযোগ-সুবিধা পেয়ে

প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প,মেধা যাচাই,বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।কেউ প্রথম হয়েছে, কেউ হয়নি,কিন্তু প্রতিটি শিক্ষার্থীর চোখে মুখে ছিল আত্মবিশ্বাস ও আনন্দের দীপ্তি। একই সঙ্গে সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এই পুরস্কার শুধু অর্জনের স্বীকৃতি নয়,এ ছিল ভবিষ্যৎ স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা।

চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন প্রমাণ করে,খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।

এমন আয়োজনই পারে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জাগাতে, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে।খেলাধুলা ও সংস্কৃতির আলোয় আলোকিত এই প্রজন্মই আগামীর সমাজকে এগিয়ে নেবে,এই প্রত্যাশাই রইল।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.