ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ ​— ইদ্রিস হাসান

মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ  ​— ইদ্রিস হাসান

মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ

​— ইদ্রিস হাসান

​মন্ত্রীর ছেলে পড়বে বিদেশ

কর্মীর ছেলে দেশে

কর্মী তবু খুশী থাকে

মুচকি মুচকি হেসে

হাজার কোটি মেরে খাবে

কর্মী পাবে ভিক্ষা

এদেশটাকে খেয়ে দিলো

হয় না মোদের শিক্ষা।

​লক্ষ কোটি দেশের ঋণ

আছে মাথায় চেপে

শিশু কন্যা ধর্ষণ হয়

বুকটা উঠে কেঁপে।

​ক্যামেরার সামনে সাধু সবাই—

স্বার্থের পিছে ছুটে

মুলা দিয়ে হিরা নিয়ে

দেশের সম্পদ লুটে।

​মাদক দ্রব্যে ভরে গেছে

দেশের অলি গলি

নেতারা সব প্রশ্রয় দেয়

মুখে দারুণ বুলি।

একটু কিছু হলে পরে

মানুষ করে খুন

রাজনীতিটা এত খারাপ

হারিয়ে গেছে গুন।

​এমন লোককে ভোট দিই কেনো

হয় না কেনো হুঁশ?

ওদের কথা বলে কি লাভ

সবতো মোদের দোষ!

ভালো মানুষ আজও আছে

সবাই দেয় না ভোট

খারাপ নেতা দেখলে সবাই

সেদিক মারে দৌড়!

​এদেশটাকে করতে ভালো

ভিক্ষা নেয়া ছাড়ো

সৎ যোগ্য মানুষ দেখে

ভোটটা তাতে মারো।

দুর্নীতি আর চাঁদাবাজি

বন্ধ করতে হলে,

ঐক্য বদ্ধ থাকোরে ভাই

একই ছায়া-তলে।

​দলের চেয়ে দেশটা বড়

এই চিন্তাটা করো

নিরপেক্ষ মন নিয়ে

সঠিক পথে লড়ো।

নিজের দলটা সবচেয়ে ভালো

এই গোঁড়ামি ছাড়ো

দুর্নীতি আর চাঁদাবাজির

টুটি চেপে ধরো।

১৬/০৭/২৬

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.