ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কবিরহাটে সাংবাদিকদের সম্মানে ইউএনও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত:

কবিরহাটে সাংবাদিকদের সম্মানে ইউএনও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত:

কবিরহাটে সাংবাদিকদের সম্মানে ইউএনও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত:

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা।

বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে কবিরহাট উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা সাংবাদিকদের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক কাজ মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ইয়াসিন সাহেব।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.