ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

'কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ'

'কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ'

'কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ'

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:

ইদ্রিস হাসান (কবিরহাট উপজেলা) নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাট উপজেলার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলার কৃতি সন্তান আব্দুল হালিম মানিক।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৯ মার্চ ২০২৬ তারিখে ‘আব্দুল হালিম মানিক ট্রাস্ট’-এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবিরহাট আলফালা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ট্রাস্টের উপদেষ্টা ইসমাইল হোসেন মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমির ও ট্রাস্টের উপদেষ্টা মাওলানা ফয়জুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন কবিরহাট প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল হক চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আব্দুল হালিম মানিক। যিনি ট্রাস্ট ও বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান। তিনি বলেন, রাসূল (সা.) প্রতিষ্ঠিত ‘হিলফুল ফুজুল’-এর আদর্শ অনুসরণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। তিনি আরও বলেন, কবিরহাট অঞ্চল নানাবিধ সমস্যায় জর্জরিত

খাদ্য, চিকিৎসা, দারিদ্র্য, শিক্ষা ও বেকারত্ব নিয়ে কাজ করছেন তারা।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। উল্লেখ্য, “আব্দুল হালিম মানিক ট্রাস্ট” এর আগে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চক্ষু শিবির, মেধাবীদের বৃত্তি প্রদান, চিকিৎসা ক্যাম্পসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ।

অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.