ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত :

ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত :

ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত :

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ।

১৫ মার্চ রবিবার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবস্থিত গ্র্যান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে ‘হোম ডিজাইন আর্কিটেক্ট এন্ড অ্যাসোসিয়েটস’-এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ (এলএন) এই ইফতার মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাকসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে আয়োজক ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। তিনি বলেন, ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনের পাশাপাশি পরকালের জীবনের জন্যও আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সবার উচিত দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত রাখা।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরা হয়। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের অত্যন্ত সম্মান করি। আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন,

আপনাদের সম্মানে আমার এই ছোট্ট আয়োজন। আমরা সবাই যেন একসাথে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারি।

অনুষ্ঠানের শেষে বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম কাসেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশ ও জাতির শান্তি, শৃঙ্খলা এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.