ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

ফেনীতে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে সেহেরি-ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ:

ফেনীতে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে সেহেরি-ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ:

ফেনীতে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে সেহেরি-ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ:

ফেনী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফেনীতে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী এবং হতদরিদ্র পরিবারের মাঝে সেহেরি-ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার মাবিয়া-নজির ফাউন্ডেশন ও ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান সমন্বয় করেন ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ও সাংবাদিক আফতাব মমিন ভূঁঞা।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সংস্থার সভাপতি নাসির উদ্দিন ভুঁইয়া সবুজ, মাবিয়া নজির ফাউন্ডেশনের পরিচালক দেলোয়ার হোসেন মিজান, সিরাজুল করিম সাজু, ছায়েদুল হক ভুঁইয়া এবং নির্বাহী সদস্য শরিফ উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মাবিয়া-নজির ফাউন্ডেশন ও ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার নেতা, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশনের মহাসচিব, স্কুল অব লিডারশিপ ইউএসএ-কানাডা চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এদিন প্রতিবন্ধী ও হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে সেহেরি-ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঈদ পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.