ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

চরপার্বতী ইউনিয়নে আশুরার শিক্ষা বিষয়ক সেমিনার ও নতুন কমিটি গঠন:

চরপার্বতী ইউনিয়নে আশুরার শিক্ষা বিষয়ক সেমিনার ও নতুন কমিটি গঠন:

চরপার্বতী ইউনিয়নে আশুরার শিক্ষা বিষয়ক সেমিনার ও নতুন কমিটি গঠন:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়ন মসজিদ মিশনের উদ্যোগে পবিত্র মহররম মাস উপলক্ষে ‘আশুরার শিক্ষা ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন চরপার্বতী ইউনিয়ন মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন জাফরী।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৮টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মোতাহের হোসেন শাহীন এবং দারসুল কুরআন পেশ করেন মাওলানা গোলাম ফয়সাল।

‘ওলামায়ে হক ও ওলামায়ে সু এবং আলেমদের করণীয়’ বিষয়ে আলোচনা করেন তালিমুল কুরআন বিভাগের সভাপতি আমীর আলী, ওলামা বিভাগের সভাপতি আল আমিন হায়দার, পেশাজীবী বিভাগের সভাপতি প্রকৌশলী আবুল কালামসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মসজিদ মিশনের নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা ইসমাইল। প্রধান অতিথি ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট লেখক, গবেষক ও কবি মো. কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ওলামা বিভাগের সাবেক সভাপতি মাওলানা মহি উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহজাহান,২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনছারী, নূর আলম মামুন মেম্বার, মাওলানা শামছুল আরেফীন মাসুম, মাওলানা মেসবাহ উদ্দিন,মো. আল এমরান,সম্পাদক ও প্রকাশক (মাসিক নব জ্যোতি),

আবদুল মহিন এবং অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে।

কারবালার মহান আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা ইসলামের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চরপার্বতী ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হিসেবে মাওলানা এনায়েত উল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মাওলানা জামাল উদ্দিন জাফরীকে মনোনীত করা হয়।

পাশাপাশি ইউনিয়নের ১৯ জন ইমাম ও খতিবকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.