ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

"তবুও ঘোর কাটেনা" মনিরা ইসলাম

"তবুও ঘোর কাটেনা"  মনিরা ইসলাম

"তবুও ঘোর কাটেনা" মনিরা ইসলাম

তোমাকে আর খুঁজিনা আমি

তুমি ও খোঁজনা আমায়

অভিমান না অভিযোগ

এটুকু বুঝতেই আরও একটা বসন্ত কেটে যায়।

সন্ধ্যা ঘনিয়ে আসে

পাখিরাও নীড়ে ফিরে যায়

আমিই কেবল শব্দের মায়াজালে আটকে যাই

একেকটা বর্ণমালায় খুঁজে খুঁজে ফিরি তোমায়।

চায়ের কাপে বিসর্জন হয় গোধূলি বিকেল

অভিমানে পুড়ে যায় অনন্ত প্রহর

প্রেম নাকি ভালোবাসা নাকি মায়ার বাঁধন

বুঝতে বুঝতেই কেটে যায় আরেকটা শরৎ।

তোমাকে আর খুঁজিনা আমি

তুমিও খোঁজ না আমায়

তবুও কেমন জড়িয়ে আছি

তোমাতে আমি আমাতে তুমি,

এ ঘোর কভু কাটেনা আমার।।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.