ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

সুন্দরবনের ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ

সুন্দরবনের ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ

সুন্দরবনের ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। বর্তমান পরিস্থিতি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে থাকলেও ডাকাতদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গত বৃহস্পতিবার রাতে খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীন অরণ্যে কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বোটে অবস্থানরত ডাকাতদল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান। রাতভর চলা এ বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চলমান এই অভিযানে এখন পর্যন্ত তিন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের অভ্যন্তরে ও নিকটবর্তী লোকালয়ে ডাকাতদলের বাকি সদস্যরা আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে। এই অবস্থায় স্থানীয় জনগণকে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে।

বর্তমানে উক্ত এলাকায় কোস্ট গার্ডের টহল ও চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। সাধারণ জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আতঙ্কিত ছাড়া স্বাভাবিকভাবে চলাচল করার আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড। অভিযান সম্পূর্ণ শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.