ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

নব জ্যোতি রিপোর্ট ডেস্কঃ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটস্থ নির্ঝর কনভেনশন হলে সোমবার ১ জুন ২০২৬ সন্ধ্যায় ঈদুল আজহা-পরবর্তী শুভেচ্ছা বিনিময়, ঈদ আড্ডা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।

মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

পরে সংসদ সদস্য ফখরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে সততা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন তুলে ধরতে হবে, তেমনি অন্যায়, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের চিত্রও গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রত্যেক পেশায় যেমন ভালো মানুষ রয়েছে, তেমনি কিছু নেতিবাচক দিকও থাকে। তবে ভালো মানুষই সমাজে সর্বাধিক সম্মানিত ও সমাদৃত।

মতবিনিময় সভায় তিনি সরকারের ১০০ দিনের কর্মসূচির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের মতামত জানতে চান এবং এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সাংবাদিকরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদাবির বিষয় তুলে ধরেন। এর মধ্যে ছিল মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার, অবৈধ মাটি ও বালু উত্তোলন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, মুছাপুর ক্লোজার নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি, কোম্পানীগঞ্জ সরকারি কলেজে বিএসসি কোর্স চালু ও শিক্ষক সংকট, বসুরহাট-মাইজদী রুটে বাস চলাচল, সড়কে ডিভাইডার নির্মাণ, বেকারত্ব দূরীকরণে যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বসুরহাট পৌরসভার যানজট নিরসন, মশক নিধন কার্যক্রম এবং খাল সংস্কারসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়।

সংসদ সদস্য ফখরুল ইসলাম সাংবাদিকদের উত্থাপিত প্রশ্ন ও দাবির আলোকে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এলাকায় একটি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে জমি বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে।

মুছাপুর ক্লোজার প্রকল্পের বিষয়ে তিনি বলেন, কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

সভায় বিএনপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সবশেষে উপস্থিত সাংবাদিকদের মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য ফখরুল ইসলাম মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.