ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

'সাংবাদিকতার আলোকযাত্রী এ.এইচ.এম.মান্নান মুন্না'

'সাংবাদিকতার আলোকযাত্রী এ.এইচ.এম.মান্নান মুন্না'

'সাংবাদিকতার আলোকযাত্রী এ.এইচ.এম.মান্নান মুন্না'

নব জ্যোতি ডেস্ক:

সাংবাদিকতা কেবল খবরের প্রচার নয়, এটি সত্য অনুসন্ধানের এক অনন্ত যাত্রা মানবতার পক্ষে নির্ভীক অবস্থান। সেই যাত্রার এক দীপ্ত প্রতীক এ.এইচ.এম মান্নান মুন্না। কোম্পানীগঞ্জের সাংবাদিকতার পরিমণ্ডলে তিনি যেন এক প্রজ্জ্বলিত প্রদীপ,যিনি দুই যুগেরও অধিক সময় ধরে সততার শিখা জ্বালিয়ে রেখেছেন অবিচলভাবে।

তাঁর কলমে সত্যের দীপ্তি, তাঁর প্রতিবেদনে সমাজের হৃদস্পন্দন।জাতীয় ও স্থানীয় পত্রিকা কিংবা অনলাইন পোর্টাল,সব জায়গায় তিনি তুলে ধরেছেন ন্যায় ও মানবতার সুর। অনুসন্ধানী দৃষ্টিতে উন্মোচিত করেছেন প্রান্তিকের কণ্ঠস্বর, অন্যায়ের অন্ধকারে জ্বালিয়েছেন ন্যায়বিচারের আলো।

হলুদ সাংবাদিকতার বিষবাষ্প তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি, বরং তিনি হয়েছেন পেশার মর্যাদা রক্ষার এক বলিষ্ঠ কণ্ঠ।দীর্ঘদিন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সহকর্মীদের অধিকার ও নৈতিকতার প্রতীক হয়েছেন তিনি।

বর্তমানে 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব' এর নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি।পাশাপাশি বাসাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি, মানবাধিকার কর্মী ও সমাজসেবক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য।

উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সক্রিয় সদস্য হিসেবে তিনি সংস্কৃতিচর্চার ধারকও বটে।বই ব্যবসার সঙ্গে যুক্ত থেকে তিনি ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো, যেন কলমের পাশাপাশি বইও তাঁর আলোকবাহী অস্ত্র।এ এইচ,এম.মান্নান মুন্না একজন সত্যসন্ধানী মননশীল সাংবাদিক, যিনি বিশ্বাস করেন, “সত্যই সংবাদ, আর সংবাদই সমাজের বিবেক।”

তাঁর নিরন্তর যাত্রা হোক আলোর পথে, তাঁর জীবন হোক ন্যায়, জ্ঞান ও মানবতার অক্ষয় অনুপ্রেরণা

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.