ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা জোরদার ও গনমিছিল অনুষ্ঠিত:

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা জোরদার ও গনমিছিল অনুষ্ঠিত:

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা জোরদার ও গনমিছিল অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট একাংশ) আসনে শেষ মুহূর্তের প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে তিনি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও মিছিল করেন। এ সময় তার নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গণসংযোগকালে অধ্যক্ষ বেলায়েত হোসেন বসুরহাট বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আসন্ন নির্বাচনে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রচারণা চলাকালে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, নোয়াখালী-৫ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

এ সময় স্থানীয় অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। অধ্যক্ষ বেলায়েত হোসেন মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মিছিলে বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। নেতারা জানান, নির্বাচনের শেষ সময় পর্যন্ত এলাকায় শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রচারণাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করতে দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজ ও ভোটকেন্দ্রিক আগ্রহ লক্ষণীয় ছিল।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.