ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'দলের সরকার নয়, দরকার দশের সরকার' চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ: 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন,ইফতারে সাংবাদিকদের মিলনমেলা' 'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত' 'আলহাজ্ব আব্দুস সাওারের উদ্যোগে বিশাল ইফতার ও মেজবানী আয়োজন' ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: 'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক' 'রাষ্ট্রনায়ক মওদুদ আহমদের সম্মান ও স্মরণের প্রত্যাশা'

'মাসিক নব জ্যোতি পএিকায় উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন মোহাম্মদ কুতুবউদ্দিন'

'মাসিক নব জ্যোতি পএিকায় উপদেষ্টা পরিষদে  মনোনীত হয়েছেন মোহাম্মদ কুতুবউদ্দিন'

'মাসিক নব জ্যোতি পএিকায় উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন মোহাম্মদ কুতুবউদ্দিন'

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

মাসিক নব জ্যোতি পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক, পাশাপাশি সুনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ কুতুবউদ্দিন-কে মাসিক নব জ্যোতি পত্রিকার উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।

সাহিত্য, সংস্কৃতি ও চিন্তাচর্চার ক্ষেত্রে মোহাম্মদ কুতুবউদ্দিনের দীর্ঘদিনের অবদান পাঠকমহলে সুপরিচিত। তাঁর প্রবন্ধ ও কাব্যচিন্তা সমাজ-বাস্তবতা, মানবিক মূল্যবোধ এবং নৈতিক বোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

একই সঙ্গে একজন ব্যবসায়ী হিসেবে তাঁর অভিজ্ঞতা পত্রিকার প্রাতিষ্ঠানিক উন্নয়ন, ব্যবস্থাপনা দক্ষতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে এমন প্রত্যাশা আমাদের।

নব জ্যোতি শুরু থেকেই সত্যনিষ্ঠ সংবাদ, মননশীল সাহিত্য এবং সমাজ-সংস্কৃতি বিষয়ক গঠনমূলক লেখার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে সচেষ্ট। উপদেষ্টা হিসেবে মোহাম্মদ কুতুবউদ্দিনের যুক্ত হওয়া আমাদের সম্পাদকীয় নীতি, মানসম্পন্ন কনটেন্ট এবং ভবিষ্যৎ দিকনির্দেশনায় নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।

তাঁর অভিজ্ঞ পরামর্শ পত্রিকার গুণগত মান আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের লেখক-পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমাদের সম্মানিত বিজ্ঞাপনদাতা ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতায় নব জ্যোতি নিয়মিত প্রকাশ ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

নতুন উপদেষ্টার নেতৃত্ব ও পরামর্শে পত্রিকার পরিসর, পাঠকপ্রিয়তা এবং সামাজিক দায়বদ্ধতা আরও বিস্তৃত হবে এ বিষয়ে আমরা আশাবাদী। পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ আগের মতোই আপনাদের মতামত, পরামর্শ ও ভালোবাসা দিয়ে নব জ্যোতির পাশে থাকবেন।আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের প্রেরণা।

পরিশেষে, মাসিক নব জ্যোতি পরিবারের পক্ষ থেকে উপদেষ্টা মোহাম্মদ কুতুবউদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,তাঁর যুক্ত হওয়ায় নব জ্যোতি আরও আলোকিত ও শক্তিশালী হয়ে উঠবে।

''মাসিক নব জ্যোতি পরিবার"

মোঃ আল এমরান

সস্পাদক ও প্রকাশক

মাসিক নব জ্যোতি

www.novojoti.com

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.