ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

জামায়াত আমিরের নোয়াখালী আগমন উপলক্ষে স্বাগত মিছিল শেরপুর নেতা হত্যার প্রতিবাদে দ্রুত বিচার দাবি:

জামায়াত আমিরের নোয়াখালী আগমন উপলক্ষে স্বাগত মিছিল শেরপুর নেতা হত্যার প্রতিবাদে দ্রুত বিচার দাবি:

জামায়াত আমিরের নোয়াখালী আগমন উপলক্ষে স্বাগত মিছিল শেরপুর নেতা হত্যার প্রতিবাদে দ্রুত বিচার দাবি:

নব জ্যোতি অনলাইন ডেস্ক :

নোয়াখালীর বসুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

একই সঙ্গে শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌর এলাকায় আয়োজিত এ স্বাগত মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী-৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

মিছিলে জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণ তা মেনে নেবে না।

বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা ও বিরোধী মত দমনের সংস্কৃতি বন্ধ করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ৯টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.