ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানালেন ছাত্র মজলিস নেতা ইয়াসিন আরাফাত

ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানালেন ছাত্র মজলিস নেতা ইয়াসিন আরাফাত

ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানালেন ছাত্র মজলিস নেতা ইয়াসিন আরাফাত

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, এক আলেমের বিরুদ্ধে অন্য আলেমের কটূক্তি এবং পারস্পরিক বিভেদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী শহর শাখার সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত নাঈম।

তিনি ইসলামের বৃহত্তর স্বার্থে সব ইসলামী দলকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ইসলামী দল ও আলেমদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে।

তবে সেই মতপার্থক্য যেন কোনোভাবেই শত্রুতা, কটূক্তি কিংবা অপপ্রচারে রূপ না নেয়। পারস্পরিক বিরোধ ও বিভেদ ইসলামী দলগুলোর ঐক্যকে দুর্বল করে এবং এর সুযোগ নেয় ইসলামবিদ্বেষী ও ধর্মবিদ্বেষী বিভিন্ন মহল।মোঃ ইয়াসিন আরাফাত নাঈম আরও বলেন, মতপার্থক্য নিরসনে পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধের বিকল্প নেই। একে অপরের প্রতি বিদ্বেষ ছড়ানোর পরিবর্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করে বিভেদ দূর করতে হবে।

তিনি ইসলামী দলগুলোর নেতাকর্মী ও আলেমসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, পারস্পরিক সম্মান ও সহমর্মিতা বজায় রেখে ইসলামের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিভেদ নয়, ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.