ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক'

'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক'

'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক'

মামুন নায়েক

সহ-সাংগঠনিক সম্পাদক,

এনসিপি নোয়াখালী জেলা।

কেন্দ্রীয় সদস্য,জুলাই সংগ্রাম পরিষদ।

কি এক দেশে আর দলাদলির দেশে জন্ম আমাদের!

বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি দিতে চাইলে সমস্যা কোথায়?

যদি সংসদের অধিকাংশ সদস্য বিরোধিতা করে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের পথ তো আছেই।আগে তারা করেনি, সেটা হয়তো তখনকার রাজনৈতিক বাস্তবতা,হয়তো ভুল সিদ্ধান্ত।

কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়,এই যে দল, দল আর দল,

বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি,এত বিভাজনের মাঝে দেশের মানুষ কোথায়?

এত রাজনীতি করে আমরা কী পেলাম? দলের বড় নেতারা হয়তো ক্ষমতায় যায়, কিন্তু আপনি,আমি, মাঠের কর্মীরা,আমাদের ভাগ্যে কি বদলায়?

আমরা বিজয় মিছিল করি, স্লোগান দিই,কিন্তু আমাদের জীবন কি বদলায়? মনে হয় ৫৬ হাজার বর্গমাইলের এই দেশটা যেন একটা বিশাল রুটি,যার যেখানে সুযোগ, গনিমতের মাল ভেবে কেটে নিতে চায়।

জাতীয়তাবাদের কথা বলা হয়, কিন্তু জাতীয়তাবাদটা কী, তা অনেকেই জানে না। খেলাফতের কথা বলা হয়, কিন্তু খেলাফতের ধারণাটাই পরিষ্কার নয়। সমাজতন্ত্রের কথা বলা হয়, কিন্তু সমাজতন্ত্রের বাস্তব পরিকল্পনা নেই।

সবাই যেন একটা খোলস পরে আছে,ভিতরে শুধু সুবিধাবাদ। অথচ এই বাংলাদেশে মানুষের অভাব নেই, মানবসম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, জ্ঞানের সম্পদ আছে। আল্লাহ আমাদের কম কিছু দেননি।

তারপরও বারবার মনে হয়,আহা বাংলাদেশ আফসোস,শুধু আফসোস।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.