ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬:

দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬:

দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬:

দাগনভূঞা থেকে সোহেল:

ফেনীর দাগনভূঞা উপজেলার তালতলী–চৌধুরীহাট সড়কে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

৫ জানুয়ারি সোমবার রাতে মোবারক মেম্বার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন জাকির হোসেন (৫৫)। তিনি শফি উল্যাহর পুত্র বলে জানা গেছে।দুর্ঘটনায় আহত ছয়জনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া

হলে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ফেনী সদর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অপর দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আহতদের মধ্যে একজন মা ও তার দুই শিশু সন্তান রয়েছে। শিশু দুটির বয়স মাত্র ৪ মাস বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলে সড়কের

ওপর বালি রাখা ছিল এবং যানবাহনের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার অন্যতম কারণ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.