ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত:

নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত:

নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

যুবসমাজের মধ্যে সুস্থ ক্রীড়াচর্চা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী শহর শাখার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য একরামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী শহর শাখার সভাপতি মো. ইয়াসিন আরাফাত নাঈম এবং ৪নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশারী শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ও বাংলাদেশ ইসলামী যুব মজলিস নোয়াখালী শহর শাখার অর্থ সম্পাদক মো. কামরুল জামাল, নূর মোহাম্মদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, খেলোয়াড়, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী শহরের ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মাদ শ্রাবণ।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা একটি সুস্থ, আদর্শবান ও সুশৃঙ্খল সমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা বিকশিত হয়।

যুবসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক-আদর্শিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।প্রতিযোগিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।

খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.