ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

শিক্ষার্থীদের মেধা বিকাশে ''আসিফ মওদুদ ফাউন্ডেশনের'' বৃত্তি পরীক্ষা সম্পন্ন:

শিক্ষার্থীদের মেধা বিকাশে ''আসিফ মওদুদ ফাউন্ডেশনের'' বৃত্তি পরীক্ষা সম্পন্ন:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আজ শনিবার ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশন-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত প্রাথমিক শাখা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনী এবং বিকাল ২টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত নিম্ন মাধ্যমিক শাখা ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেনী এই দুই শিফটে মানিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ছানা উল্যা খাঁন, সাধারণ সম্পাদক মাস্টার সোহরাব হোসেন শামীম এবং যুগ্ম সম্পাদক মাস্টার গোলাম সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই বৃত্তি পরীক্ষায় মোট ১,৭৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক শাখায় ৯১৭ জন ৩য় শ্রেণি ২১১, ৪র্থ শ্রেণি ৩০০, ৫ম শ্রেণি ৪০৬ জন এবং নিম্ন মাধ্যমিক শাখায় ৮৭৮ জন ৬ষ্ঠ শ্রেণি ২৬৩, ৭ম শ্রেণি ২৯৭, ৮ম শ্রেণি ৩১৮ জন।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী ও নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদ্দীন মওদুদ বলেন,

১৯৮৪ সালে ব্যারিস্টার মওদুদ আহমদ এই ফাউন্ডেশনের সূচনা করেন, যা আজও নিরবচ্ছিন্নভাবে শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত কোম্পানীগঞ্জের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন,

এই বৃত্তি পরীক্ষা এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার মানোন্নয়নে পুনরায় পিএসসি ও জেএসসি পরীক্ষা চালু করার প্রয়োজন রয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন। পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানো হবে বলে আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.