ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

“ঐক্য ছাড়া বিজয় নেই” — কোম্পানিগঞ্জে মতবিনিময় সভায় কবিরহাট বিএনপি নেতাকর্মীদের অঙ্গীকার ::

“ঐক্য ছাড়া বিজয় নেই” — কোম্পানিগঞ্জে মতবিনিময় সভায় কবিরহাট বিএনপি নেতাকর্মীদের অঙ্গীকার ::

আসন্ন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম-এর সঙ্গে কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বসুরহাট পৌরসভার মেট্রো টাওয়ারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা বলেন,“সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বিএনপিকে বিজয়ী করে দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।তিনি বলেন,“গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে একযোগে মাঠে থেকে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন।নেতাকর্মীরা বলেন, বিএনপির নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রাপ্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন,“আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম। হাজারো নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, কেউ প্রিয়জনের জানাজায়ও যেতে পারেননি। এই ত্যাগ বৃথা যেতে পারে না।”বক্তারা আরও উল্লেখ করেন,৫ আগস্টের গণঅভ্যুত্থানে ১৪০০ শহীদের মধ্যে বিএনপির অসংখ্য কর্মী ছিলেন। তাই এই আন্দোলনের নেতৃত্বে আছেন তারেক রহমান—গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গড়ার একমাত্র পথ ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”সভায় উপস্থিত ছিলেন—

কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, বেলায়েত হোসেন খোকন, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ, পৌর যুবদলের সদস্য সচিব মহিন উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.