ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়নপএ জমা দিলেন মোঃ ফখরুল ইসলাম :

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়নপএ জমা দিলেন মোঃ ফখরুল ইসলাম :

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়নপএ জমা দিলেন মোঃ ফখরুল ইসলাম :

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সহধর্মিণী ও জেলা মহিলা দলের নেত্রী জোৎস্না আরা বেগম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এদিকে মনোনয়ন জমা দেওয়ার আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মো. ফখরুল ইসলাম জানান, নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি সোমবার সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা, বেলা সাড়ে ১১টায় কবিরহাট উপজেলা এবং দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পর্যায়ক্রমে মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় তিনি সাংবাদিকদের নিজ নিজ এলাকায় সংবাদ কভার করার অনুরোধ জানান।

ফখরুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তার বিরুদ্ধে চলমান অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব জনগণ ভোটের মাধ্যমেই দেবে।

এসময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.