ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'দলের সরকার নয়, দরকার দশের সরকার' চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ: 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন,ইফতারে সাংবাদিকদের মিলনমেলা' 'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত' 'আলহাজ্ব আব্দুস সাওারের উদ্যোগে বিশাল ইফতার ও মেজবানী আয়োজন' ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: 'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক' 'রাষ্ট্রনায়ক মওদুদ আহমদের সম্মান ও স্মরণের প্রত্যাশা'

'নোয়াখালী-৫ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা' ২৭,৩৫৫ ভোটে জয়ী বিএনপির মো. ফখরুল ইসলাম:

'নোয়াখালী-৫ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা' ২৭,৩৫৫ ভোটে জয়ী বিএনপির মো. ফখরুল ইসলাম:

'নোয়াখালী-৫ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা' ২৭,৩৫৫ ভোটে জয়ী বিএনপির মো. ফখরুল ইসলাম:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট আংশিক) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বেলায়েত হোসেনের চেয়ে ২৭ হাজার ৩৫৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ভিন্নধর্মী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫৫টি ভোটকেন্দ্রের গণনা শেষে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. ফখরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮৭৬ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মো. বেলায়েত হোসেন পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৭১০ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫৫।

এছাড়া পোস্টাল ব্যালটের ফলাফলও ঘোষণা করা হয়েছে। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১ হাজার ৯৩২টি এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫ হাজার ৭৪৩টি। পোস্টাল ব্যালটসহ মোট ১৫৬টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, নোয়াখালী-৫ আসনের পোস্টাল ব্যালটসহ সব কেন্দ্রের ফলাফল একত্রে যাচাই-বাছাই শেষে ঘোষণা করা হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৮৫২ জন।

তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ফলাফল ঘোষণা সম্ভব হয়েছে।

নির্বাচনী এলাকায় দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে ভোটগ্রহণ ও গণনা পর্বকে ঘিরে বিভিন্ন কেন্দ্র থেকে বিচ্ছিন্ন কিছু অভিযোগ ও উত্তেজনার খবর পাওয়া গেলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে দাবি সংশ্লিষ্টদের।

বিজয়ী প্রার্থী মো. ফখরুল ইসলামের সমর্থকরা ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করেন। অপরদিকে জামায়াত প্রার্থীর পক্ষ থেকেও ফলাফল পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জামায়াতে প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন তার নিজস্ব ফেসবুক পোস্টে

বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নোয়াখালী-৫ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনেও দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।

শেষ পর্যন্ত ভোটের ব্যবধানে স্পষ্ট জয় পেয়েছেন বিএনপির প্রার্থী। এদিকে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ফলাফলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ নির্বাচনী ব্যবস্থাপনা ও অংশগ্রহণ নিয়ে আলোচনা করছেন। তবুও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত ফলাফলই চূড়ান্ত বেসরকারি ফলাফল হিসেবে বিবেচিত হবে, যা পরবর্তীতে সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে।

নোয়াখালী-৫ আসনের এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। এখন সকলের দৃষ্টি কেন্দ্রীয় পর্যায়ে সরকার গঠনের চূড়ান্ত চিত্রের দিকে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.