ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন

নব জ্যোতি ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন যানবাহন, মেয়াদোত্তীর্ণ ট্যাক্স-টোকেন এবং নির্ধারিত ওজনসীমা লঙ্ঘন করে বালু পরিবহনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, যানবাহনের ফিটনেস সনদ না থাকা, ট্যাক্স-টোকেনের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং নির্ধারিত ওজনসীমা অমান্য করে বালু পরিবহনের মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এসব ঘটনায় যানবাহনের চালক ও মালিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে যানবাহনের অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রবণতা রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযান শেষে ইউএনও ও অতিরিক্ত দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইন অমান্য করে কোনো যানবাহন চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.