ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ নোয়াখালী।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ আবদুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর ৪ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী মুন্সি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই বাড়ির আবদুল্লাহর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে শিশুটির মা তাকে বাড়িতে রেখে ওয়াশরুমে যান। এ সময় জুনায়েদ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা অয়ন দাস বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.