ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'দলের সরকার নয়, দরকার দশের সরকার' চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ: 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন,ইফতারে সাংবাদিকদের মিলনমেলা' 'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত' 'আলহাজ্ব আব্দুস সাওারের উদ্যোগে বিশাল ইফতার ও মেজবানী আয়োজন' ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: 'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক' 'রাষ্ট্রনায়ক মওদুদ আহমদের সম্মান ও স্মরণের প্রত্যাশা'

কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ:

কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ:

কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ:

শাহাদাত হোসেন:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এলাকার দরিদ্র, অসহায়, শ্রমজীবী মানুষ, পথশিশু, সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিশেষ করে শ্রমজীবী ও পরিবহন খাতের কর্মীদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজান শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। এতে সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা পায়।

সুবিধাভোগীরা জানান, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তার এই উদ্যোগ প্রশংসনীয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

পৌরবাসীরাও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি পৌর মেয়র নির্বাচিত হলে এলাকার গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য আরও বেশি কাজ করবেন। তাদের ন্যায্য অধিকার, চিকিৎসা, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

অনুষ্ঠানে শ্রমিক নেতা বাহাদুর, শ্রমিক নেতা নাজিমসহ শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.