ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ

নবজ্যোতি রিপোর্ট ডেস্কঃ

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তরুণ প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা সম্পর্কে অবহিত করার পাশাপাশি দেশ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.