ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কোম্পানীগঞ্জে বিটিএ শাখার বিরুদ্ধে অভিযোগ শিক্ষক সমাজের বয়কটের আহ্বান:

কোম্পানীগঞ্জে বিটিএ শাখার বিরুদ্ধে অভিযোগ  শিক্ষক সমাজের বয়কটের আহ্বান:

কোম্পানীগঞ্জে বিটিএ শাখার বিরুদ্ধে অভিযোগ শিক্ষক সমাজের বয়কটের আহ্বান:

বিশেষ প্রতিনিধি | নব জ্যোতি ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

'কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি'র ব্যানারে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরে সাধারণ শিক্ষক সমাজ,

সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি অভিযুক্তদের বয়কটের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, বিটিএর সাবেক কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে শিক্ষকদের অবসর ও কর্মচারী কল্যাণ তহবিলের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিয়োগ প্রক্রিয়া এবং দীর্ঘদিনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বিগত ১৭ বছরে বিটিএ কোম্পানীগঞ্জ শাখা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে পরিচালিত হয়েছে। এতে সাধারণ শিক্ষকরা নানাভাবে বঞ্চিত হয়েছেন এবং ভিন্ন মতের শিক্ষকদের বিভিন্ন দায়িত্ব ও সুযোগ-সুবিধা থেকে দূরে রাখা হয়েছে।

সংগঠনটির বর্তমান উপজেলা সভাপতির বিরুদ্ধেও রাজনৈতিক পরিচয়ের প্রভাব ব্যবহার করে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আগামী ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের অর্থায়ন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, সম্মেলনের ব্যয় বহন করছেন সাবেক সরকারের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। এছাড়া সম্মেলনে শিক্ষক নন,এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিগত বছরগুলোতে গঠিত বিভিন্ন কমিটিতে সব শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়নি এবং এতে অনেক শিক্ষক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

তাই শিক্ষকদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।এদিকে, এই বিবৃতি প্রকাশের পর কোম্পানীগঞ্জের শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.