ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি ইউএনও মাসুদুর রহমান, বিশেষ অতিথি জামায়াত নেতা মোশাররফ হোসাইন

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখার আমির জননেতা মাওলানা মোশাররফ হোসাইন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা এবং আগাম প্রস্তুতির গুরুত্ব অপরিসীম।

আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতনতা এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.