ঢাকা    ,
Breaking News: বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

কোম্পানীগঞ্জে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সিসিটিভি ক্যামেরার উদ্বোধন

কোম্পানীগঞ্জে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সিসিটিভি ক্যামেরার উদ্বোধন

কোম্পানীগঞ্জে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সিসিটিভি ক্যামেরার উদ্বোধন

মাসিক মূল্যায়ন পরীক্ষায় মেধাবী ছাত্রীদের পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে মাসিক মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ে নবস্থাপিত সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকমণ্ডলীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, ছাত্রীদের নিয়মিত উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের যৌথ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও নৈতিক শিক্ষার প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে নবস্থাপিত সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের আরেকটি পর্বে মাসিক মূল্যায়ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ছাত্রীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও বৃদ্ধি পাবে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিলন মেম্বার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম, আব্দুল হাকিম বিএসসি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অতিথি এবং বিপুলসংখ্যক অভিভাবক।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.