ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'দলের সরকার নয়, দরকার দশের সরকার' চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ: 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন,ইফতারে সাংবাদিকদের মিলনমেলা' 'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত' 'আলহাজ্ব আব্দুস সাওারের উদ্যোগে বিশাল ইফতার ও মেজবানী আয়োজন' ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: 'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক' 'রাষ্ট্রনায়ক মওদুদ আহমদের সম্মান ও স্মরণের প্রত্যাশা'

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন:

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন:

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক :

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে নোয়াখালী-৫(কোম্পানীগঞ্জ-কবিরহাট,অর্শদিয়া,নেয়াজপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার ২২ ফেব্রুয়ারি সকাল ৯টায় এমপির নিজ বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ অভিনন্দন প্রদান করা হয়।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি জনাব শেখ সাদি বাবুর নেতৃত্বে প্রতিনিধি দল এমপি ফখরুল ইসলামের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি জনাব মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, সদস্য শাখাওয়াত, রফিক বিএসসি-সহ সমিতির প্রায় ৪৫ জন সদস্য।

সৌজন্য সাক্ষাতে শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা উন্নয়নই একটি জাতির অগ্রগতির প্রধান চাবিকাঠি। তারা আশা প্রকাশ করেন, এমপি ফখরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক সমস্যা ও সম্ভাবনার বিষয়েও তাঁরা আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য ফখরুল ইসলাম শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর।

তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন। শিক্ষক নেতৃবৃন্দ এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সফলতা প্রত্যাশা করেন। শেষে উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শিক্ষাবিষয়ক সংগঠনের পক্ষ থেকে এমপি ফখরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির এই সৌজন্য সাক্ষাৎ সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.