ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

খেলাফত মজলিস নোয়াখালীর সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিন চৌধুরী আর নেই

খেলাফত মজলিস নোয়াখালীর সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিন চৌধুরী আর নেই

খেলাফত মজলিস নোয়াখালীর সাবেক সভাপতি অধ্যাপক রুহুল আমিন চৌধুরী আর নেই

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট আলেম ও সম্মানিত ওস্তাদ অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ট্রোক করেন। পরে তাঁকে নোয়াখালীর মাইজদীস্থ হলি লাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী ছিলেন একজন দক্ষ ও অভিজ্ঞ দায়িত্বশীল, গুণী আলেম ও সম্মানিত ওস্তাদ।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের অন্যতম অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বহু আলেম ও শিক্ষার্থী গড়ে তোলার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে ইসলামী অঙ্গনসহ তাঁর ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।মরহুম অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরীর জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় টক্কর শিব্বির সাহেব হুজুরের মারকাযুল উলূম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.