ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি?

ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী:

ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী:

ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

রাসুলুল্লাহ ও সাহাবায়ে কেরামের একাধিক বিবাহকে ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের সাফাই হিসেবে ব্যবহার করার প্রবণতার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. নাসির চৌধুরী।

তিনি বলেন, রাসুলুল্লাহ ও সাহাবায়ে কেরামের একাধিক বিবাহ ছিল শরিয়তসম্মত এবং এর পেছনে সামাজিক, মানবিক ও কল্যাণমূলক নানা প্রজ্ঞা ও উদ্দেশ্য ছিল।

তাই তাঁদের বৈবাহিক জীবনকে ব্যক্তিগত অনৈতিক সম্পর্ক বা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এক বিবৃতিতে মো. নাসির চৌধুরী বলেন, “যারা নিজেদের অপকর্ম আড়াল করতে রাসুল কিংবা সাহাবায়ে কেরামের জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরেন, তারা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ করেন।

ন্যূনতম লজ্জাবোধ থাকলে কেউ নিজেদের অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে রাসুল কিংবা সাহাবায়ে কেরামের জীবনকে উদাহরণ হিসেবে ব্যবহার করতেন না।

"তিনি আরও বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের জীবন ও আদর্শকে যথাযথ প্রেক্ষাপট, মর্যাদা ও সম্মানের সঙ্গে বিবেচনা করা উচিত। ব্যক্তিগত স্বার্থে তাঁদের জীবনাদর্শকে খণ্ডিতভাবে উপস্থাপন করে নিজেদের কর্মকাণ্ডের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করা অনুচিত।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের কোনো একটি রাজনৈতিক দল যেমন সমগ্র হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করে না, তেমনি বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলও ইসলাম ধর্মের সমার্থক নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ড দিয়ে ইসলামের মূল্যায়ন করা উচিত নয়।

”মো. নাসির চৌধুরী বলেন, ইসলাম ও ইসলামের মহান ব্যক্তিত্বদের নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল ও সতর্ক হওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে রাসুলুল্লাহ ও সাহাবায়ে কেরামের জীবন ও আদর্শকে অপব্যবহার না করার আহ্বান জানান তিনি।

বিবৃতির মাধ্যমে তিনি ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং তাঁদের জীবনাদর্শকে সঠিকভাবে বোঝার ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.