ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

এক সপ্তাহ ধরে নিখোঁজ ১৯ বছরের নোবেল, সন্তানের শোকে অসুস্থ বাবা

এক সপ্তাহ ধরে নিখোঁজ ১৯ বছরের নোবেল, সন্তানের শোকে অসুস্থ বাবা

এক সপ্তাহ ধরে নিখোঁজ ১৯ বছরের নোবেল, সন্তানের শোকে অসুস্থ বাবা

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেলোয়ার হোসেন নোবেল (১৯) নামে এক যুবক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। প্রিয় সন্তানকে খুঁজে না পেয়ে গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।

সন্তানের শোকে নোবেলের বাবা মোস্তফা কামাল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।নিখোঁজ দেলোয়ার হোসেন নোবেল উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের লেদু ডাক্তারের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মোস্তফা কামাল এবং মায়ের নাম গোল নাহার। নোবেলের বড় ভাই আসিফ ওমানে প্রবাসী।

পরিবার সূত্রে জানা যায়, নোবেল এক সপ্তাহ আগে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বা অবস্থান সম্পর্কেও পরিবার নিশ্চিত কোনো তথ্য পায়নি বলে জানা গেছে।

এদিকে দীর্ঘদিন ধরে প্রিয় সন্তান নিখোঁজ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে নোবেলের বাবা মোস্তফা কামাল সন্তানের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।

পরিবারের একমাত্র চাওয়া যেভাবেই হোক নোবেলকে দ্রুত খুঁজে বের করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া।নিখোঁজ নোবেলের পরিচয়:

নাম: দেলোয়ার হোসেন নোবেল। বয়স: ১৯ বছর পিতা: মোস্তফা কামাল।মাতা: গোল নাহার।

প্রযত্নে:লেদু ডাক্তারের বাড়ি। মোহাম্মদনগর।

গ্রাম :১নং সিরাজপুর ইউনিয়ন, ডাকঘর: কে.টি.এম হাট।কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

কোনো হৃদয়বান ব্যক্তি নোবেলকে কোথাও দেখে থাকলে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অথবা তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৮৭৬৬০৮৪৯২

পরিবারের পক্ষ থেকে নোবেলের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.