ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

ছোট ফেনী কবি: সাইফুর রহমান (উজ্জ্বল)

ছোট ফেনী কবি: সাইফুর রহমান (উজ্জ্বল)

ছোট ফেনী

কবি: সাইফুর রহমান (উজ্জ্বল)

হে নদী, তুমি সতত বহমান।

তোমার ওপারে ভাংগাকুল।

দেখি,

আরো তলিয়ে পড়ার ভয়, শোক-বিহ্বল

বিলাপরত বসতি আর তরুরাজি।

হাহাকার আর নিয়তির কান্না

বাতাসে ভাসে নিরবধি।

হে নদী, তুমি সতত বহমান।

এপারে তোমার গড়াকুল,

নতুন চর, উর্বর পাললিক তুমি।

মৌসুমে ফসলে হয়ে ওঠে সবুজ প্রান্তর।

কৃষকের হাসি, পাখির আনন্দ, কত সুন্দর।

হে নদী, তোমার গড়াকুলে

ফসল তোলা শেষে

জেগে ওঠা সবুজ ঘাস,

গো-মহিষের বিচরণ,

রাখালের বাঁশি, রাখালের হাসি,

পাখির কলরব, সুখ-আনন্দ রাশি রাশি।

হে নদী, তুমি সতত বহমান।

তোমার এপার করেছে আপন ওপারকে

ওপার করেছে আপন এপারকে।

জনম জনম কত বন্ধন খোঁজ রাখিবার।

দেখি তোমার বুকে নিত্য পারাপার।

হে নদী, তোমার বুকে জোয়ার-ভাটার নিত্য খেলা,

ভাংগে গড়ে তোমার দু’কুল।

তোমার বুকে জীবন জীবন খোঁজে-

জেলেরা চষে বেড়ায়-

গাঙচিল, বুনোহাঁস উড়ে বেড়ায়।

হে নদী,তোমার অদূরে আমি,

আমার অদূরে তুমি।

তোমার সকাল,

তোমার দুপুর,

তোমার বিকেল,

তোমার সন্ধ্যা,

এই মাতৃকায় বহমান সকল নদীকে

নিয়ে আসে তোমারি বুকে।

তাইতো আমি বারবার ফিরে আসি

তোমারি তটে।

সাইফুর রহমান (উজ্জ্বল)

মুসামিয়া পণ্ডিত বাড়ী (পাঁচ বাড়ী)

চরহাজারী, কোম্পানিগন্জ,

নোয়াখালী।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.