ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ

বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ

বসুরহাটে শাহজালাল মার্কেটে আগুন,আহত ২ ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকাঃ

নবজ্যোতি রিপোর্ট ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ব্যস্ততম বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে মার্কেটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন (৭০) ও রানা (৩২) নামে দুইজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহজালাল মার্কেটের একটি অংশ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়।

পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে শাহজালাল মার্কেটের হাজী জুয়েলার্স, হাজী ইলেকট্রনিক্স, হাজী গিফট কর্নার, মতিন ডেন্টাল কেয়ার, ন্যাশনাল ক্রোকারিজের গুদাম, একটি সেলুন, উপহার স্টোর এবং ফুয়াদ ফিটনেস অ্যান্ড জিমসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য পণ্য পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার সময় দুইজন আহত হন। আহত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ও রানা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

তবে তাদের আহত হওয়ার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.