ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

বসুরহাট আরডি শপিং মলের সামনে মোটরসাইকেল পার্কিংয়ে ২০ টাকা আদায়,প্রশ্নের মুখে বৈধতা,তদন্তের দাবি:

বসুরহাট আরডি শপিং মলের সামনে মোটরসাইকেল পার্কিংয়ে ২০ টাকা আদায়,প্রশ্নের মুখে বৈধতা,তদন্তের দাবি:

বসুরহাট আরডি শপিং মলের সামনে মোটরসাইকেল পার্কিংয়ে ২০ টাকা আদায়,প্রশ্নের মুখে বৈধতা,তদন্তের দাবি:

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আরডি শপিং মলের সামনের খালি জায়গায় মোটরসাইকেল রাখার নামে প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মোটরসাইকেল মালিক ও স্থানীয় সচেতন নাগরিক।ভুক্তভোগীদের দাবি, খোলা জায়গায় মোটরসাইকেল রাখার জন্য কেন অর্থ দিতে হবে, সে বিষয়ে কোনো সরকারি নির্দেশনা বা অনুমোদনের তথ্য তাদের জানা নেই।

তাদের প্রশ্ন, এই অর্থ কারা আদায় করছে এবং কোথায় ব্যয় হচ্ছে? অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বসুরহাটে তৎকালীন সেনাবাহিনী মোটরসাইকেল পার্কিংয়ের নামে অর্থ আদায়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।

কিন্তু সম্প্রতি আবারও একই ধরনের অর্থ আদায় শুরু হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।একাধিক ভুক্তভোগী বলেন, যদি এটি সরকারি বা জনকল্যাণমূলক উদ্যোগ হতো, তাহলে পূর্বে সেনাবাহিনী তা বন্ধ করত না।

তাদের মতে, একটি নির্দিষ্ট চক্র বা সিন্ডিকেট এ কার্যক্রম পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.