ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে সরকারের বক্তব্য ঘিরে প্রশ্ন, গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে উঠছে নানা প্রশ্ন?

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে সরকারের বক্তব্য ঘিরে প্রশ্ন, গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে উঠছে নানা প্রশ্ন?

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে সরকারের বক্তব্য ঘিরে প্রশ্ন, গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে উঠছে নানা প্রশ্ন?

শাহাদাত হোসেন

বার্তা সম্পাদক,

নবজ্যোতি।

দেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য এবং বাস্তব চিত্রের মধ্যে অসঙ্গতি রয়েছে এমন অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।

তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে বিদ্যুৎ ও গ্যাসের তেমন কোনো সংকট ছিল না। মানুষের বাসাবাড়িতে ফ্যান ও এসি চলেছে, রান্নাঘরেও স্বাভাবিকভাবে রান্নাবান্না করা সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রশ্ন তুলে বলেন, “মানুষ গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। অথচ সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। এমন বক্তব্য আওয়ামী লীগ সরকারও দেয়নি,এখন আপনারাই এমন কথা বলছেন।”

তাঁরা আরও বলেন, সরকারের বিভিন্ন বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে যে পার্থক্য তৈরি হচ্ছে, তাতে ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে সরকার একটি ‘ফানি’ বা হাস্যকর সরকার হিসেবে পরিচিত হয়ে উঠছে।

দেশের শিল্প-কারখানার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন বিভিন্ন সংবাদমাধ্যমে কোনো না কোনো কারখানা বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন ব্যাহত হওয়া কিংবা শিল্পপ্রতিষ্ঠানে সংকটের খবর প্রকাশিত হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে কোনো মিল-কারখানা বন্ধ হয়নি।

এ অবস্থায় তিনি প্রশ্ন করেন, “গণমাধ্যমগুলো কি তাহলে মিথ্যা প্রচার করছে? আর যদি গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে থাকে, তাহলে সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন?”

বিদ্যুৎ, গ্যাস ও শিল্পখাতের বাস্তব পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মধ্যে এমন পার্থক্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে বিষয়গুলো পরিষ্কার করা জরুরি।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.