ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

৬৭ কোটি টাকার সেতুতে কাজের অগ্রগতি মাত্র ৪ শতাংশ, পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

৬৭ কোটি টাকার সেতুতে কাজের অগ্রগতি মাত্র ৪ শতাংশ, পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

৬৭ কোটি টাকার সেতুতে কাজের অগ্রগতি মাত্র ৪ শতাংশ, পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছোট ফেনী নদীর ওপর ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘসূত্রতায় বন্ধ থাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেতুর নির্মাণকাজের অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে যান।

পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল সংসদ সদস্যকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের অপারগতায় সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের প্রায় ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাস্তবে অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ। এ অবস্থায় বিদ্যমান ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেতুর কাজের এমন ধীরগতি ও স্থবিরতায় অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন ঠিকাদার নিয়োগসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, ছোট ফেনী নদীর ওপর নির্মাণাধীন এ সেতুটি চরহাজারী ইউনিয়নের স্থানীয় যোগাযোগব্যবস্থা, যাতায়াতের সুবিধা এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নির্ধারিত সময়ের তুলনায় নির্মাণকাজের অগ্রগতি অত্যন্ত কম হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিদর্শনকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী ওলিউর রহমানসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.