ঢাকা    ,
সংবাদ শিরোনাম : 'দলের সরকার নয়, দরকার দশের সরকার' চরপার্বতীতে নুর আলম মেম্বারের আয়োজনে বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে পৌর বিএনপি সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ: 'কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন,ইফতারে সাংবাদিকদের মিলনমেলা' 'সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জে জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত' 'আলহাজ্ব আব্দুস সাওারের উদ্যোগে বিশাল ইফতার ও মেজবানী আয়োজন' ইঞ্জিনিয়ার নওশাদের আয়োজনে কোম্পানীগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : কোম্পানীগঞ্জে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: 'দল প্রথা নিপাত যাক, বাংলাদেশ প্রথা জিতে যাক' 'রাষ্ট্রনায়ক মওদুদ আহমদের সম্মান ও স্মরণের প্রত্যাশা'

১২ ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

১২ ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

১২ ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

এম এম রহমান সোহেল | ফেনী প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশ রাজনৈতিক ও সামাজিকভাবে গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১০টা ৪০ মিনিটে ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন,১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভাজন ভয়াবহ রূপ নেবে। এতে করে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে।

তিনি আরও বলেন,ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিএনপি ক্ষমতায় এলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের লক্ষ্য হলো ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। আপনারা ভোটের মাধ্যমে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুল আউয়াল মিন্টু বলেন, তারেক রহমান একজন যোগ্য ও দূরদর্শী নেতা। তাঁর নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেবে।

এর আগে তিনি হাসান গণিপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শহীদুল আলম ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আবদুল আউয়াল মিন্টু ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট, বসু মুন্সির বাড়ির দরজা, মৌলভীবাজার, মমতাজ মিয়ার বাজার, আমুভুঁইয়ার হাট ও গজারিয়া বাজারে গণসংযোগ করেন। একইসঙ্গে তিনি এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন।

পরে বিকেলে রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া চৌরাস্তা, কালীরটেক, ৩ ও ৪ নং ওয়ার্ড, রুদামিয়া কমপ্লেক্স, ওয়ার্ড নং ৫, কোরাইশমুন্সি বাজার, সাপুয়া উচ্চ বিদ্যালয়, রাজাপুর বাজার এবং পূর্ব জয়নারায়ন চৌরাস্তা এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালান ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.